মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৫:৪১
শিরোনাম
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর

পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাক রপ্তানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর বিষয়ে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএর সঙ্গে বৈঠক করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় বিকেএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মোংলা বন্দর দিয়ে নিটওয়্যার পণ্য রপ্তানির সম্ভাবনা এবং এ ক্ষেত্রে রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে প্রতিনিধিদলটি বিকেএমইএর কার্যালয় পরিদর্শন করে। পরে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমসহ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বন্দর ব্যবহারের ক্ষেত্রে রপ্তানিকারকদের সুবিধা বাড়ানো, পণ্য দ্রুত খালাস ও জাহাজীকরণ এবং সম্ভাব্য অপারেশনাল জটিলতা কমানোর বিভিন্ন দিক উঠে আসে। বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে পোশাক খাতের উদ্যোক্তাদের মোংলা বন্দর ব্যবহারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালক ও ডেপুটি ট্রাফিক ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বিকেএমইএর পক্ষ থেকেও রপ্তানিকারকদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের এ আলোচনাকে পোশাক রপ্তানির বিকল্প সমুদ্রপথ ব্যবহারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, মোংলা বন্দরের সক্ষমতা কাজে লাগানো গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পণ্য পরিবহনের সুযোগ আরও বিস্তৃত হতে পারে।

বৈঠকে দুই পক্ষই মোংলা বন্দরকে নিটওয়্যার রপ্তানির ক্ষেত্রে আরও কার্যকরভাবে ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক

বিস্তারিত কমেন্টে