সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪৬:৩৯
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

বাহরাইনের পশুর হাটে জমজমাট ঈদ কেনাকাটা, বাংলাদেশি প্রবাসীদের ভিড়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
বাহরাইনের পশুর হাটে জমজমাট ঈদ কেনাকাটা, বাংলাদেশি প্রবাসীদের ভিড়

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাহরাইনের পশুর হাটগুলোতে শুরু হয়েছে ব্যাপক কেনাকাটা। মরুভূমির তীব্র গরম উপেক্ষা করে হামেলা, জিদাফস ও মানামাসহ বিভিন্ন এলাকার হাটে এখন প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে এসব হাটে দেশীয় হাটের মতোই ঈদের আমেজ তৈরি হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু কেনাবেচা, দরদাম এবং কোরবানিকে কেন্দ্র করে নানা প্রস্তুতি।

বাজারে এবার সৌদি আরব, ওমান ও সোমালিয়া থেকে আমদানি করা গরু, দুম্বা ও ছাগলের চাহিদা বেশি দেখা যাচ্ছে। স্থানীয় খামারের পশুর পাশাপাশি এসব আমদানি করা পশুর দামও গত বছরের তুলনায় বেড়েছে।

ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে এবার পশুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের আগ্রহে তেমন ভাটা পড়েনি।

এক প্রবাসী ব্যবসায়ী জানান, গত বছর যেখানে মাঝারি মানের একটি গরু প্রায় ৪৫০ দিনারে পাওয়া যেত, এবার তা বেড়ে ৬৫০ দিনার পর্যন্ত পৌঁছেছে। একইভাবে সোমালিয়ান ছাগলের দামও বৃদ্ধি পেয়েছে।

দাম বেশি হলেও প্রবাসীরা বলছেন, ঈদের কোরবানির ধর্মীয় আবেগ ও ত্যাগের অনুভূতি তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

বাংলাদেশি প্রবাসীদের অনেকেই একা কোরবানি না দিয়ে বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ভাগে কোরবানি দিচ্ছেন, যাতে খরচ কিছুটা কমানো যায়।

এদিকে পশুর হাটগুলো এখন শুধু কেনাবেচার স্থান নয়, বরং এক মিলনমেলায় পরিণত হয়েছে। কেনাকাটার ফাঁকে চলছে আড্ডা, ঈদের খাবারের পরিকল্পনা এবং পুরোনো স্মৃতিচারণ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৪ মে ২০২৬ | Globe kalprakash.com

বাহরাইনের পশুর হাটে জমজমাট ঈদ কেনাকাটা, বাংলাদেশি প্রবাসীদের ভিড়

বিস্তারিত কমেন্টে