বাংলাদেশ ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ২০২৬ গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের অস্থায়ী হলরুমে এ কমিশন ঘোষণা করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার স্থানীয় সাংবাদিকদের ব্রিফ করেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দুলাল সাফা। কমিশনার হিসেবে আরও রয়েছেন মাহবুবুর রহমান ঝন্টু, হেমায়েত খান, মাসুদুর রহমান, সুরুজ্জামান মিয়া, সায়েদ মিয়া, এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল ও আসাদ আলী।

প্রধান নির্বাচন কমিশনার জানান, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনের পর কমিশনের মেয়াদ হবে ৯০ দিন।

তিনি আরও বলেন, ভোটার তালিকা ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা, সব আঞ্চলিক কমিটির সঙ্গে সমন্বয় সভা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে অংশ নিতে ভোটারদের নির্ধারিত ৫ ইউরো দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভোটার হওয়ার যোগ্য হবেন বলে জানানো হয়।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

প্রকাশিত: ০২:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬