বাংলাদেশ ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

কুপ্রস্তাবের জেরে ক্ষোভ, গৃহবধূ ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভ করেন ক্ষুব্ধ এলাকাবাসী।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ভুক্তভোগী নারী স্বামীসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।.

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এনামুল সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ওই গৃহবধূকে বিভিন্ন আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টাও হয়। তবে এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ আচরণ করতে থাকেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তিনি স্বামী ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা রাতে এনামুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিলও করেন।

এ বিষয়ে সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

কুপ্রস্তাবের জেরে ক্ষোভ, গৃহবধূ ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

প্রকাশিত: ০৬:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬