বাংলাদেশ ০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

ঈদে ট্রেনের চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শুক্রবার (৬ মার্চ)। আজ দেওয়া হচ্ছে আগামী ১৬ মার্চের অগ্রিম টিকিট। ঈদযাত্রার প্রতিটি মুহূর্ত নির্বিঘ্ন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির এই কর্মযজ্ঞ শুরু হয়েছে আজ সকাল থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বরাবরের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহের ভোগান্তি কমাতে এবং যাত্রীদের সুবিধার্থেই বাংলাদেশ রেলওয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

কোন অঞ্চলের টিকিট কখন অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করা হয়।

টিকিট বিক্রির সূচি রেলওয়ের তথ্যানুযায়ী, গত ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের টিকিট। একইভাবে ৪ মার্চ ১৪ মার্চের এবং ৫ মার্চ ১৫ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ ৬ মার্চ বিক্রি হচ্ছে ১৬ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী– ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আসনের টিকিট পাবেন না, তাদের অনুরোধে ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

নিয়ম ও কড়াকড়ি টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। টিকিট কালোবাজারি রুখতে এবার কোনো টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

ঈদে ট্রেনের চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রকাশিত: ০৮:৩৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬