বাংলাদেশ ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

ধোনি কি অবসর নেবেন? জল্পনার মাঝে যা বললেন চেন্নাই কোচ

মাহেন্দ্র সিং ধোনি

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মৌসুমে একটিও ম্যাচ না খেলায় তার অবসর নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। এর মধ্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স।

চলতি আইপিএল মৌসুমে প্রথমে কাফ ইনজুরিতে ভুগেছেন ধোনি। এরপর পুনর্বাসন শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আঙুলের চোটে আবারও মাঠের বাইরে চলে যান তিনি। ফলে পুরো মৌসুমেই তাকে আর মাঠে দেখা যায়নি।

দলের শেষ লিগ ম্যাচের আগেই তার অনুপস্থিতি নিশ্চিত করা হয়। পরে গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরে প্লে-অফ থেকে ছিটকে পড়ে চেন্নাই সুপার কিংস।

ম্যাচ শেষে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে কোচ এরিক সিমন্স বলেন, ধোনির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি কবে খেলবেন বা আদৌ খেলবেন কি না, সেটি কেবল তিনিই জানেন।

সিমন্স আরও জানান, ইনজুরির কারণে মাঠে না নামলেও ধোনি নেটে ভালো ব্যাটিং করেছেন এবং দীর্ঘ সময় পর তাকে ভালোভাবে ব্যাটিং করতে দেখা গেছে।

চেন্নাই কোচের মতে, ধোনি যদি মনে করেন তিনি দলকে আর আগের মতো সাহায্য করতে পারবেন না, তাহলে তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি সবসময় দলের স্বার্থকেই অগ্রাধিকার দেন বলেও মন্তব্য করেন সিমন্স।

ধোনির অনুপস্থিতিতে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্সে প্রভাব পড়েছে, যা আবারও তার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।

kalprakash.com/SS

শুক্রবার, ২২ মে ২০২৬
ধোনি কি অবসর নেবেন? জল্পনার মাঝে যা বললেন চেন্নাই কোচ
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

ধোনি কি অবসর নেবেন? জল্পনার মাঝে যা বললেন চেন্নাই কোচ

প্রকাশিত: ০৫:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬