রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫২:৪৮

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মোহাম্মদ আমির, আইপিএলে খেলার জল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪০
শেয়ার: mail
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মোহাম্মদ আমির, আইপিএলে খেলার জল্পনা

সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ছবি : আইসিসি

সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। আর এর পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে—২০২৭ মৌসুমে কি তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দেখা যাবে?

ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার ফলে এখন তিনি ব্রিটিশ খেলোয়াড় হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে আইপিএলে তার খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে।

এর আগে এক টকশোতে আমির জানিয়েছিলেন, তার স্ত্রী নারজিস খানের মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুযোগ পেলে অবশ্যই আইপিএলে খেলতে চান।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার অংশ নিলেও পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের খেলোয়াড়দের আর আইপিএলে দেখা যায়নি।

তবে এর আগে আযহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ইংলিশ খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলেছিলেন।

৩৪ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নতুন বলে সুইং এবং চাপের মুহূর্তে কার্যকর বোলিংয়ের কারণে এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি পরিচিত মুখ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

ব্রিটিশ নাগরিকত্ব পেলেন মোহাম্মদ আমির, আইপিএলে খেলার জল্পনা

বিস্তারিত কমেন্টে