বাংলাদেশ ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ

তেজগাঁও কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ

তেজগাঁও কলেজের অনার্স ১ম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন সকল বিভাগের গাইড টিচারদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, একাডেমিক অগ্রগতি এবং যথাসময়ে সিলেবাস শেষ করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের পাঠ পরিকল্পনা, প্রথম তিন মাসের মধ্যে প্রতিটি কোর্সের প্রাথমিক চারটি অধ্যায় সম্পন্ন করতে হবে এবং এ পর্যায় শেষে “In course preparation test” গ্রহণ করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, একাডেমিক অগ্রগতি এবং নির্ধারিত টিউশন ফি পরিশোধে একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অধ্যায়সমূহ সমানভাবে বিভাজন করে পাঠ পরিকল্পনা প্রস্তুত করা হবে, যাতে দ্বিতীয় ধাপ শেষে প্রথম ইনকোর্স এবং শেষ ধাপ শেষে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ক্লাস কাঠামো বিবেচনায় রেখে ভর্তি কার্যক্রমে বিলম্ব, ছুটি ও অন্যান্য বাস্তব পরিস্থিতির কারণে নয় মাসের মধ্যে পাঠক্রম সম্পন্ন করার উপযোগী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পাঠদান নিশ্চিত করে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বিভাগ নিজস্ব সুবিধাজনক সময়ে Presentation Week পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব প্রদান করা হবে, যাতে শিক্ষার্থীরা বিভাগভিত্তিকভাবে সঠিক নিয়মে প্রেজেন্টেশন প্রস্তুতি ও উপস্থাপনা শেখার সুযোগ পায়। পাশাপাশি শিক্ষার্থীদের রোল নম্বরের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বণ্টন ও মূল্যায়নের ব্যবস্থা রাখা হবে, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখায় প্রেরণ করা যায়।

যে শিক্ষক যে কোর্সের ক্লাস পরিচালনা করবেন, সেই কোর্সের উপস্থিতি, প্রেজেন্টেশন মূল্যায়ন এবং পরীক্ষার নম্বর প্রদানের দায়িত্ব মূলত সংশ্লিষ্ট শিক্ষকের আওতাধীন থাকবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তেজগাঁও কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬