বাংলাদেশ ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড Logo স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও নেই রাস্তা, দুর্ভোগে ধরমন্ডলের ৪ নম্বর ওয়ার্ডবাসী

ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

সংগৃহীত ছবি

আবারও নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। শুরু হয়েছে এর চতুর্থ সিজনের কাজ। এরই মধ্যে একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পরিচিত সেটে দুই শিল্পী গান পরিবেশন করছেন, যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে। তবে নতুন সিজনে কোন কোন শিল্পী থাকছেন বা প্রথম গান কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয় এবং পরে দীর্ঘ বিরতি নিয়ে ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান প্রকাশ পায়। প্রথম তিন মৌসুমে মিউজিক কিউরেশনের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, যার সংগীতায়োজন দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

২০২২ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মের প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়েছিল। লোকসংগীত ও আধুনিক সুরের মিশেলে ভিন্নধর্মী উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি জনপ্রিয়তা অর্জন করে।

kalprakash.com/SS

সোমবার, ১৮ মে ২০২৬
ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট?

ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

প্রকাশিত: ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬