শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:৩৩
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কোক স্টুডিও বাংলায় আসছে ‘মথুরা’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
কোক স্টুডিও বাংলায় আসছে ‘মথুরা’

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

অধরা ভালোবাসা আর না-পাওয়ার আক্ষেপের গল্প নিয়ে প্রকাশ পাচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’। সেমি-ক্লাসিক্যাল ঘরানার গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

‘মথুরা’ এমন দুই মানুষের গল্প বলে, যাঁদের মন এক হলেও বাস্তব জীবন বয়ে চলে ভিন্ন পথে। ভালোবাসা থাকলেও একসঙ্গে হওয়ার সুযোগ না পাওয়ার সেই অনুভূতিই গানের মূল বিষয়।

রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লাইলী-মজনুর মতো প্রেমকাহিনিতে যে অপূর্ণতার গল্প যুগের পর যুগ বেঁচে আছে, ‘মথুরা’তেও উঠে এসেছে সেই আকুলতার অনুভব। জীবনে যে সম্পর্ক পূর্ণতা পায়নি, তার রেশ কীভাবে স্মৃতি ও অনুভূতিতে থেকে যায়, গানটিতে সেটিই তুলে ধরা হয়েছে।

অঙ্কন কুমার রায় ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে গানটিতে ফুটে উঠেছে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার আবেগ।

আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে প্রকাশ হবে ‘মথুরা’।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কোক স্টুডিও বাংলায় আসছে ‘মথুরা’

বিস্তারিত কমেন্টে