শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৪:০১
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬
শেয়ার: mail
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত আটলান্টিস, দ্য পামের নববর্ষ গালা ডিনারে গান গাইবেন।

নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তাঁর ফায়ারওয়ার্ক, রোর, ডার্ক হর্স ও লাস্ট ফ্রাইডে নাইটের মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

আটলান্টিস, দ্য পাম থেকে আটলান্টিস দ্য রয়্যাল পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।

আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ তারকাকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে।

পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।

বুফেতে থাকছে লবস্টার, ক্যাভিয়ার, সুশি এবং লাইভ কুকিং স্টেশনের মতো বিলাসবহুল সব খাবার। অন্যদিকে পরিবারগুলোর সুবিধার জন্য আসাতীর টেন্টটিকে শিশুদের পার্টি জোনে রূপান্তর করা হচ্ছে, যেখানে বাউন্সি ক্যাসেল, স্লাইড ও আউটডোর সিনেমাসহ নানা খেলার ব্যবস্থা থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি

বিস্তারিত কমেন্টে