বাংলাদেশ ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী Logo ২৭০ কোটি টাকার নটিং হিল সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর Logo ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় বিতর্ক: রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা FWICE-এর Logo বিরাট কোহলির সঙ্গে তর্কের পর ট্রাভিস হেডের স্ত্রীর ওপর অনলাইন আক্রমণ Logo স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার Logo ৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ হয়েছে ঈদ বোনাস

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁ সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৫ টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স গোলাম ফারুক এন্ড ব্রাদার্স’ নামক ইটভাটার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।

এসময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে।

নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬