বাংলাদেশ ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কুমিল্লায় পথসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান, সংগৃহীত ছবি।

চাঁদপুর সফরের পথে কুমিল্লায় সংক্ষিপ্ত পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় পৌঁছান।

মঞ্চে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের পথে এই পথসভায় অংশ নিচ্ছেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

সকাল থেকেই লক্ষ্মীপুর বাজার মাঠে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই হাজারো মানুষের উপস্থিতিতে স্থানটি জনসমাবেশে রূপ নেয়।

এর আগে সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন তিনি।

চাঁদপুর সফরে তার দুটি খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধন, চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। দীর্ঘ ২২ বছর পর তিনি আবারও এ জেলায় সফরে গেলেন।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় পথসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ০২:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬