বাংলাদেশ ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

(হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সংগৃহীত ছবি।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব।

শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে হজ যাত্রার বিমান টিকিটের মূল্য কমে প্রায় ১ লাখ টাকায় নামতে পারে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন ব্যবস্থা ও তাঁবু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে হয়েছে। সব চ্যালেঞ্জের মধ্যেও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত প্রচেষ্টায় এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া সৌদি সরকারের নতুন কিছু সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান হাব নেতারা।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা হয়। ওই ফ্লাইটের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

হজের খরচ ৫–৬ লাখ টাকায় নামানো সম্ভব: হাব সভাপতি

প্রকাশিত: ০২:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬