বাংলাদেশ ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন
হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

সিলেটেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আবারও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মিরপুরের মতো এবারও ম্যাচের শুরুতেই ব্যাট হাতে কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে স্বাগতিকদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কয়েক দিন ধরেই সবুজে মোড়া। তার সঙ্গে যোগ হয়েছে মেঘলা আবহাওয়া। ফলে শুরু থেকেই পেসারদের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এমন কন্ডিশনে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করেননি পাকিস্তান অধিনায়ক। নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটারদের শুরুতেই চাপে ফেলাই সফরকারীদের মূল লক্ষ্য।

উইকেটের চরিত্র বিবেচনায় একাদশেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম টেস্টে উইকেটশূন্য থাকা ইবাদত হোসেনকে বিশ্রাম দিয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁর সঙ্গে পেস আক্রমণে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা এবং অভিজ্ঞ তাসকিন আহমেদ

পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে বাংলাদেশ। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর মিরপুরেও জয়ের ধারা ধরে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার সিলেট টেস্ট জিতে পাকিস্তানকে টানা দ্বিতীয় সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।

তবে সেই লক্ষ্য পূরণে শুরুটা ভালো করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেঘলা আবহাওয়া আর পেস-সহায়ক উইকেটে নতুন বল সামলে বড় সংগ্রহ গড়ার দায়িত্ব এখন বাংলাদেশের ওপেনারদের কাঁধে।

kalprakash.com/SAS

শনিবার, ১৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সামনে কঠিন শুরু

প্রকাশিত: ১০:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬