বলিউড অভিনেত্রী মৌনী রায়–এর দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
গুঞ্জনের সূত্রপাত হয় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু পরিবর্তনকে কেন্দ্র করে। মৌনী তার প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দেন এবং স্বামী সুরাজ নাম্বিয়ার–কে আর ফলো না করার বিষয়টি সামনে আসার পরই ভক্তদের মধ্যে সন্দেহ তৈরি হয়। একই সময়ে সুরজ নাম্বিয়ারও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন, যা জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।
এছাড়া কিছু নেটিজেন দাবি করেন, অভিনেত্রী দিশা পাটানী নাকি সুরজকে নিজের ফলো তালিকা থেকেও সরিয়ে দিয়েছেন। ফলে সম্পর্কের ভেতরে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ায়।
তবে এসব আলোচনার মধ্যেই অবশেষে মুখ খুলেছেন মৌনী রায়। তিনি বলেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। তিনি সবাইকে অনুরোধ করেন যেন মিথ্যা তথ্য না ছড়ানো হয় এবং তাদের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করা হয়।
২০২২ সালে গোয়ায় দুই রীতি—বাঙালি ও মালয়ালি—অনুযায়ী বিয়ে হয়েছিল মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের। দীর্ঘদিন ধরে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক গুঞ্জনে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কোনো ঘোষণা আসেনি।
বিনোদন ডেস্ক 

























