বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:২৬
শিরোনাম
● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য

আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৯
শেয়ার: mail
আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

মিরপুর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রান করে ম্যাচসেরা হওয়া এই ব্যাটার আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বড় অগ্রগতি করেছেন।

সর্বশেষ হালনাগাদে শান্ত ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৬৪৯, যেখানে তার সঙ্গে আছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

শান্তর পাশাপাশি উন্নতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি ব্যাটারেরও। মমিনুল হক জোড়া ফিফটিতে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। মুশফিকুর রহিম দুই ইনিংসে ৯৩ রান করে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে কিছু ব্যাটারের অবনতি হয়েছে। মাহমুদুল হাসান ৭৭ নম্বর, সাদমান ইসলাম ৫৮ নম্বর এবং মেহেদী হাসান মিরাজ ৬২ নম্বরে নেমে গেছেন। শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি, ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট।

বল হাতে দারুণ পারফরম্যান্সের পর আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে নাহিদ রানারও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা এই পেসার ৫ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৬৪তম স্থানে উঠেছেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাইজুল ইসলাম, যিনি তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে রয়েছেন। আর বিশ্ব বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৩ মে ২০২৬ | Globe kalprakash.com

আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

বিস্তারিত কমেন্টে