বাংলাদেশ ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সাবিকুন্নাহারের সঙ্গে ফের বিচ্ছেদ, আবু ত্বহার বিরুদ্ধে একাধিক অভিযোগ

ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারা (সংগৃহীত ছবি)

আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবন আবারও ভেঙে গেছে। প্রথমবার বিচ্ছেদের পর দুই পরিবার ও ঘনিষ্ঠদের উদ্যোগে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দ্বিতীয় দফার সংসারও মাত্র চার মাসের মধ্যেই শেষ হয়ে গেছে।

রোববার (১০ মে) সাবিকুন নাহার সারার বড় বোন মোছাম্মাত হাজেরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে দম্পতির সম্পর্কে চরম অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত উভয়ের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়। তার ভাষ্য অনুযায়ী, ঈদের আগের রাতে অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখার রাতে তাদের তালাক সম্পন্ন হয়।

তবে বিচ্ছেদের পেছনে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেছেন সাবিকুন নাহারের পরিবার। মোছাম্মাত হাজেরার দাবি, আদনানের বিরুদ্ধে তার বোনের কিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছবি নেওয়া এবং পরে বিয়ে না করা; দ্বিতীয় বিয়ের পর স্ত্রীকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে চাপ দেওয়া; আর্থিকভাবে ঋণগ্রস্ত থাকা এবং বিষয়টি ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা; পাশাপাশি এক শিক্ষার্থী মেয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ।

হাজেরা আরও বলেন, এসব বিষয়ে আপত্তি জানালে আবু ত্বহা ক্ষুব্ধ হন এবং এক পর্যায়ে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছায় পরিস্থিতি।

অন্যদিকে আবু ত্বহা মুহাম্মদ আদনান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের সম্মতিতেই চূড়ান্ত তালাক হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য না করে বলেন, সময় করে সরাসরি কথা বলার সুযোগ থাকলে তিনি জবাব দেবেন এবং আল্লাহই তার জন্য যথেষ্ট।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার সারা। প্রথম বিচ্ছেদের পর পারিবারিক উদ্যোগে পুনর্মিলন ঘটলেও সেই সম্পর্ক এবার স্থায়ী হলো না।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

সাবিকুন্নাহারের সঙ্গে ফের বিচ্ছেদ, আবু ত্বহার বিরুদ্ধে একাধিক অভিযোগ

প্রকাশিত: ০৩:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬