ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রায় দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন মাওলানা আজিজুল হক ওরফে জানু মিয়া (৬০)। পরিবারের দাবি, ২০২৪ সালের পবিত্র ঈদুল ফিতরের চার দিন পর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আজিজুল হক নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল মান্নান মনা মিয়া। তিনি হরিপুর ইউনিয়ন তাবলীগের আমির এনামুল হক রানার বড় ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মাওলানা আজিজুল হক ওরফে জানু মিয়ার সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৩২৮-০৩৪০৩৩
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে তাঁর ছবি ও এ সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার। তাঁর সন্ধান পেলে পরিবারকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।