শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫২:১৯
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

চুনারুঘাটে বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪৬
শেয়ার: mail
চুনারুঘাটে বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনার অপরাধে ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আয়োজকদের স্থাপন করা বিভিন্ন গেট এবং অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করেছে প্রশাসন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে থানা পুলিশ, আনসার-ভিডিপির সদস্য ও চুনারুঘাট পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ববাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার ছাতকের মিতুয়া আব্দুস সালামের ছেলে মাহবুবুর রহমান (৩৪), চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সাজু মিয়া (২১), চুনারুঘাট উপজেলার মোল্লাগাঁও গ্রামের আজিজুল মিয়ার ছেলে শরিফ আহমেদ (২২) ও হবিগঞ্জ জেলার কালিয়াভাঙ্গা গ্রামের আকুল মিয়ার ছেলে এবাদুর রহমানকে (২৬) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে মেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবু মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকতে চুনারুঘাট উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটে বাণিজ্য মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে