বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২২:৩৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ

স্বপ্ন ছিল সোনার হাসি হাসার। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে এমন স্বপ্নের কথাই জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। তবে সেই স্বপ্ন তো পূরণ হয়ইনি, এমনকি ব্রোঞ্জ পদকও জিততে পারল না বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে লিটন দাসদের।

অথচ ব্রোঞ্জ জয়ের দারুণ সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ। মাহাদী হাসান ও আলিস ইসলামের ঘূর্ণিতে মাত্র ২১ রানেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা।

এরপর রিশাদ হোসেন আরও একটি উইকেট তুলে নিলে ৫৪ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। তখন সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনাই জোরালো মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশি বোলারদের সেই প্রত্যাশা পূরণ হতে দেননি সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে।

ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৯৩ রানের বিধ্বংসী জুটি। ৪৬ বলে গড়া সেই জুটি ভাঙে থারিন্দু রত্নানায়েকের বিদায়ে। তার আগে মাত্র ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৫টি ছক্কায় সাজানো ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২০৩.১২।

অধিনায়ক সাহান আরাচ্চিগে করেন ৩৩ রান। তাঁদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে মাহাদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। আলিস ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট। মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এর মধ্যে প্রথম ওভারেই তিনি দেন ২৫ রান।

ব্যাটিংয়ে শুরু থেকেই ধস

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসান শূন্য রানে ফেরেন। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

একপর্যায়ে দলীয় ৫০ রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একে একে অন্য ব্যাটাররাও সাজঘরে ফেরেন।

শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ছোট ছোট ইনিংসে কোনোমতে একশ পেরোয় বাংলাদেশের রান। নবম ব্যাটার হিসেবে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। পারভেজ হোসেন ইমন করেন ২২ ও ইয়াসির আলি রাব্বি করেন ২১ রান।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা, থারিন্দু রত্নানায়েকে, বিজয়কান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

৬৩ রানের এই পরাজয়ে সোনা কিংবা রুপা নয়, ব্রোঞ্জ পদকও হাতছাড়া হলো বাংলাদেশের। ফলে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে লিটনদের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে