রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০০:৪৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

১৮ দিনের সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন এমপি গাজী

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
১৮ দিনের সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন এমপি গাজী

১৮ দিনের বহুদেশীয় সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সফরে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন ভ্রমণের পর বাহরাইন হয়ে সৌদি আরবে যান। সফরে তাঁর স্ত্রীও সঙ্গে ছিলেন।

জামায়াতের মিডিয়া সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য এ সফরে অংশ নেন। তাঁদের পরিবারের সদস্যসহ সফরকারী দলে মোট ৭১ জন ছিলেন। ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় সফরকারীরা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিকবিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিকের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। এ ছাড়া তাঁরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

১৭ সেপ্টেম্বর সফরকারীরা সিঙ্গাপুরে যান। সেখানে একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে দেশটির উন্নয়ন ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করেন। ১৯ সেপ্টেম্বর তাঁরা ফিলিপাইনে পৌঁছান। সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন স্থান পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেন।

সফরের শেষ পর্যায়ে ফিলিপাইন থেকে বাহরাইনে যাত্রাবিরতির পর সৌদি আরবে যান সফরকারীরা। সেখানে তাঁরা পবিত্র ওমরাহ পালন করেন। প্রকাশিত সফরকারী সংসদ সদস্যদের তালিকায় অ্যাডভোকেট গাজী এনামুল হকের নামও ছিল।

প্রবাসীদের আয়োজিত একটি মতবিনিময় সভায় এমপি গাজী এনামুল হক বলেন, প্রবাসীদের কল্যাণে রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য অধিকারের কথা তিনি সংসদে তুলে ধরবেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সফরটিকে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি হিসেবে বর্ণনা করা হয়েছে। দলের সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, সংসদীয় কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জন ছিল এ সফরের অন্যতম উদ্দেশ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১৮ দিনের সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন এমপি গাজী

বিস্তারিত কমেন্টে