বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১০:৪১
শিরোনাম
● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ৮ কিলোমিটার নিজেই সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী, স্বর্ণদ্বীপে প্রত্যক্ষ করলেন সামরিক মহড়া ● রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ● আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় ● ‘অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন’, অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতি দিলেন মন্ত্রী ● ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করা এবং দেশের স্বার্থে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহদী আমিন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধের বহিঃপ্রকাশ ঘটেছে এই বৈঠকে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী সবসময় উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন।

বিএনপির সবার আগে বাংলাদেশ নীতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন।

বিদেশে পলাতক পতিত স্বৈরাচারের অপশক্তি যেন দেশে অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে শর্ত দেওয়ার বিষয়টি নাকচ

বৈঠকে এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়েছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সেখানে শর্ত বলতে কোনো কিছুই ছিল না। স্বাভাবিক মতবিনিময়ের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধিদল তাদের বক্তব্য তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এখন সেই ঐক্য আরও সুসংহত করার কাজ চলছে।

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন জানান, নির্বাচনি ইশতেহার এবং জাতীয় জুলাই সনদে বিএনপি যেভাবে স্বাক্ষর করেছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতিও হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় ১০০টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বের বিষয় তুলে ধরেছে এনসিপি

এর আগে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে দেশকে কীভাবে উত্তরণ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে এসব প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনে গত সাত-আট মাসের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য, বিশেষ করে জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে রাখার আহ্বান জানিয়েছে এনসিপি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কোনো শর্ত ছিল না: মাহদী আমিন

বিস্তারিত কমেন্টে