বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫০:১৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্যটা পাকিস্তানের ব্যাটারদের জন্য বেশ কঠিন হতে পারে বলেই ধারণা করা হয়েছিল। তবে পেসার মুস্তাফিজুর রহমানের অপ্রত্যাশিত খরুচে বোলিংয়ে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেল। পাকিস্তানি ব্যাটারদের তাণ্ডবে নির্ধারিত ওভারের ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই অনায়াস জয় তুলে নিয়েছে পাকিস্তান।

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে স্বর্ণপদক জয়ের স্বপ্ন ভেঙে গেলেও টাইগারদের সামনে এখনো ব্রোঞ্জ বা তৃতীয় স্থান অর্জনের সুযোগ রয়েছে।

১১২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মুস্তাফিজের ওপর রীতিমতো চড়াও হন পাকিস্তানের ব্যাটাররা। নিজের দুই ওভারেই ৪১ রান বিলিয়ে দিয়ে ম্যাচের রাশ পুরোপুরি পাকিস্তানের হাতে তুলে দেন এই অভিজ্ঞ কাটার মাস্টার।

তবে সেমিফাইনালে হারলেও এখনই খালি হাতে ফিরতে হচ্ছে না লিটন দাসের দলকে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে। আর পরাজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বিস্তারিত কমেন্টে