সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৪:০০
শিরোনাম
চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

তহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় সার বহনে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ সরকারি সার কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাকটি আটক করেন। আটক ট্রাকে (ঝিনাইদহ ট-১১-১১৪৫) থাকা চালানে পণ্যের বিবরণে টিএসপি সার এবং পরিবহনের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালান কপিতে উল্লেখিত তথ্যের সঙ্গে জব্দকৃত সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

জব্দকৃত সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের বলে জানা গেছে। সার জব্দের পর মিনারুল ইসলাম দাবি করেন, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। তাঁর ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পেরে তিনি নওয়াপাড়া থেকে এসব সার এনে দেওয়ার চেষ্টা করছিলেন।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সার পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দকৃত সার ও ট্রাকচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

বিস্তারিত কমেন্টে