শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৮:৫৯
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি

মেহেদী হাসান রিয়াদ
মেহেদী হাসান রিয়াদ
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭
শেয়ার: mail
দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি
কুমিল্লার দেবিদ্বারে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো এবং এক যুবককে মারধর করে জোরপূর্বক ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার মিথ্যা স্বীকারোক্তি ভিডিও ধারণ করার অভিযোগে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৬৩৭, তারিখ: ১২/০৯/২০২৬) দায়ের করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলার বড় আলমপুর গ্রামের মোঃ রবিউল আউয়াল (৪০) অভিযোগ করেন যে, রকই গ্রামের মোঃ নাজিম খান প্রঃ নাটু (৩৫)-সহ ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল। এর আগে গত ১ আগস্ট ২০২৬ তারিখে উক্ত আসামিরা রবিউল আউয়ালের শ্বশুরবাড়িতে হামলা চালালে তার শাশুড়ি থানায় মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুর জের ধরে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০০ টার দিকে বড় আলমপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে অস্ত্র ও মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত ১১:০০ টার দিকে তাকে দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ চান্দারপাড় হিন্দু বাড়ির পাশে ঈদগাহ সংলগ্ন গাছের বাগানে নিয়ে মারধর করা হয়।
অভিযোগকারীর দাবি, শফিকুলকে জিম্মি করে এবং তার কাছে থাকা একটি ইয়াবা ট্যাবলেট হাতে তুলে দিয়ে রবিউল আউয়ালের নামে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয় যে, রবিউল তার সাথে মাদক ব্যবসা করেন। ওই স্বীকারোক্তির অডিও ও ভিডিও রেকর্ড করে আসামিরা নিজেদের কাছে রেখে দেয় এবং কাউকে কিছু না জানানোর জন্য শফিকুলকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের অপপূরণীয় ক্ষতি এড়াতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রবিউল আউয়াল দেবিদ্বার থানায় এই সাধারণ ডায়েরিটি দায়ের করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি

বিস্তারিত কমেন্টে