রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:১২
শিরোনাম
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রিয় তারকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে অনুরাগীদের উন্মাদনা কতটা গভীর হতে পারে, তারই নজির মিলল ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক ভক্তের কাণ্ডে। প্রিয় অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের বুকে শেহনাজের মুখের প্রতিকৃতি ট্যাটু করিয়েছেন ওই অনুরাগী। শুধু তা-ই নয়, সেই ট্যাটু দেখাতে সরাসরি প্রিয় তারকার সামনেও হাজির হন তিনি। ভক্তের এমন কাণ্ড দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুরাগীর সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ গিল। কথোপকথনের একপর্যায়ে ভক্তের বুকের ট্যাটুটি নজরে আসে অভিনেত্রীর।

কৌতূহলী হয়ে শেহনাজ প্রশ্ন করেন, “তুমি এই ট্যাটুটা কেন করালে?” জবাবে ওই ভক্ত বলেন, “আমি আপনার ভক্ত।” তখন কিছুটা বিস্ময় প্রকাশ করে শেহনাজ বলেন, “আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…।” তবে কথা শেষ করার আগেই অন্যদিকে মনোযোগ চলে যায় তাঁর। পরে অবশ্য ভালোবাসার এমন বহিঃপ্রকাশের জন্য ওই ভক্তকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শেহনাজের অনুরাগী ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন, “এর আগে ওই ব্যক্তি হাতে ট্যাটু করিয়েছিলেন। তখন শেহনাজ তাঁকে বলেছিলেন—যা করেছ ঠিক আছে, খুব ভালো। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিও না। অথচ তিনি শেহনাজের সেই বারণ মোটেও শোনেননি!”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

বিস্তারিত কমেন্টে