রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৯:৩৪
শিরোনাম
নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প বরেন্দ্র অঞ্চলে আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর, হুমকিতে সেচ ও খাদ্য নিরাপত্তা প্রবাসীদের ‘কামলা’ বলে তীব্র সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম সৌদি ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দেবিদ্বারে ইয়াবাসহ বিতর্কিত ‘লেডি মাস্তান’ লাইলী গ্রেপ্তার একসঙ্গে ২২ স্মার্টফোনে অনলাইন জুয়ার কারবার: বাগেরহাটে গ্রেপ্তার ১ রুহিয়ায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে হামলা: নারীসহ আহত ২, থানায় লিখিত অভিযোগ নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৪ কসবায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প বরেন্দ্র অঞ্চলে আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর, হুমকিতে সেচ ও খাদ্য নিরাপত্তা প্রবাসীদের ‘কামলা’ বলে তীব্র সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম সৌদি ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দেবিদ্বারে ইয়াবাসহ বিতর্কিত ‘লেডি মাস্তান’ লাইলী গ্রেপ্তার একসঙ্গে ২২ স্মার্টফোনে অনলাইন জুয়ার কারবার: বাগেরহাটে গ্রেপ্তার ১ রুহিয়ায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে হামলা: নারীসহ আহত ২, থানায় লিখিত অভিযোগ

প্রবাসীদের ‘কামলা’ বলে তীব্র সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
প্রবাসীদের ‘কামলা’ বলে তীব্র সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বরেণ্য অভিনেতা ও বাচিকশিল্পী আজাদ আবুল কালাম। বিশেষ করে প্রবাসীদের একটি বড় অংশ তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ও নানা প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে; অনেকে প্রতিবাদ জানিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের মিমও।

সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন স্থানীয় নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এমন ঘটনার প্রতিবাদে দেশের শোবিজ অঙ্গনের অনেকেই বাঁধনের পাশে দাঁড়ান।

এরই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি সংহতি প্রকাশ করে একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। সেখানে আলোচনার একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে প্রবাসীদের উদ্দেশে ‘ইউরোপে কামলা খেটে চলে’ বলে মন্তব্য করেন। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।

প্রবাসীদের অভিযোগ, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের জন্য অর্থ পাঠানো মানুষদের এভাবে সম্বোধন করা অত্যন্ত অসম্মানজনক। বহু প্রবাসী সামাজিক মাধ্যমে আজাদ আবুল কালামের ছবি ও ভিডিও শেয়ার করে ক্ষোভ জানিয়েছেন। তাদের বক্তব্য, পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে দিনরাত পরিশ্রম করে তারা দেশে রেমিট্যান্স পাঠান এবং অর্থনীতির চাকা সচল রাখেন। একজন দায়িত্বশীল ও বরেণ্য অভিনেতার কাছ থেকে এমন অবমাননাকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত।

শুধু প্রবাসীরাই নন, দেশে থাকা তাদের স্বজনেরাও এ বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক শিল্পী ও কলাকুশলীও বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে, কোনো সৎ পেশাকেই অবজ্ঞা বা ছোট করে দেখা সমীচীন নয়।

এদিকে আজাদ আবুল কালামের অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ অতীতে বিভিন্ন প্রচারণায় তার সম্পৃক্ততার অভিযোগ তুলে সমালোচনা করছেন। তাদের প্রশ্ন, ভেনিসের ঘটনার সমালোচনা করতে গিয়ে সাধারণ প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য কেন করা হলো?

তবে সামাজিক মাধ্যমে আজাদ আবুল কালামের পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, অভিনেতা ইউরোপে বসবাসরত সব প্রবাসীকে ঢালাওভাবে উদ্দেশ্য করে এই মন্তব্য করেননি। বরং আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের আচরণে ক্ষুব্ধ হয়েই তিনি ওই মন্তব্য করেছেন।

সব মিলিয়ে আজাদ আবুল কালামের এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের বক্তব্যের বিষয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রবাসীদের ‘কামলা’ বলে তীব্র সমালোচনার মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

বিস্তারিত কমেন্টে