রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫৩:৪১
শিরোনাম
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল

চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ (স্টপেজ) আট দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জয়রামপুর স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে জয়রামপুর স্টেশনে আটকে দেন আন্দোলনকারীরা। প্রায় ২০ মিনিট ট্রেনটি থামিয়ে রেখে তারা তাদের দাবিদাওয়া তুলে ধরেন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা রেলপথ ছেড়ে দিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—জয়রামপুর রেলস্টেশনে আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি প্রদান, স্টেশনমাস্টারসহ স্টেশনের প্রয়োজনীয় জনবল অবিলম্বে পুনর্বহাল, স্টেশনের লুপ লাইন সচল করা এবং নিয়মিত টিকিটিং ব্যবস্থা পুনরায় চালু করা।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, স্থানীয় প্রবীণ নাগরিক পিয়ার আলী, যুবদল নেতা মোমিনুল ইসলাম ও ডাবলু এবং সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে