মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫১:০৯
শিরোনাম
পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা কক্সবাজারে বিদেশি স্ক্যাম চক্রের বিস্তার: জাতীয় নিরাপত্তায় নতুন সতর্কবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি: ২০ পদে চাকরির সুযোগ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয়

কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯
শেয়ার: mail
কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং চিকিৎসা পেশায় নিয়োজিত গ্রামের কৃতী সন্তানদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে গ্রামের সন্তান হিসেবে চিকিৎসা পেশায় যুক্ত থেকে মানুষের সেবায় অবদান রেখে আসা চিকিৎসকদেরও বিশেষ সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান তাদের ভবিষ্যৎ পথচলায় আরও উৎসাহিত করবে। গ্রামের সন্তানরা উচ্চশিক্ষা অর্জন করে চিকিৎসা পেশাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করছেন—এটি নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

আয়োজকেরা জানান, গোপীনাথপুরের মেধাবী শিক্ষার্থী ও কৃতী সন্তানদের উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের পক্ষ থেকে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, অতিথি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে