মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:০৭
শিরোনাম
নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল ভবনে ক্লাবের কার্যালয়ে এ নতুন কমিটি ঘোষণা করেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা কামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফুয়াদ পাবলো, সাবেক সভাপতি রায়হানা মালিক সেঁজুতি এবং সাবেক সাধারণ সম্পাদক তামিম আল নূর।

নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের সুমাইয়া আফরিন তিশা।

কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসাইন, মো. শরিফুল ইসলাম শরিফ, মো. ফেরদৌস ইসলাম শুভ, তামান্না ইয়াসমিন ও মো. রিফাত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নওশিন তাবাসসুম আলম অর্পা, ফাহমিদা ফেরদৌস কথিকা, সামিয়া আক্তার, আব্দুল মতিন ও জাকিয়া ইসলাম রোজা। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কারিমা আসাদ।

কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন মাহমুদ উল হাবিব, আবীর হোসেন ফারদিন, এএসএম মাশরাফি হাসান, তানভীর মাহমুদ মাহি, সাক্ষী আক্তার সিনহা, আল মাহাদী মাহিন, মো. জোয়েল রানা, মো. কামরুল হাসান, হোসাইন সাকিব, আবু হানিফা ও শেখ তানিয়া।

উল্লেখ্য, ‘এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ’—এই তিন মূলনীতিকে সামনে রেখে ২০১৯ সালে যাত্রা শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব, যা দেশের প্রথম স্বতন্ত্র শিক্ষাবিষয়ক ক্লাব হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাবিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। এটি ক্লাবটির ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি। এর আগে ২০২৫ সালে সংগঠনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অধীনে সরকারি নিবন্ধন লাভ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

বিস্তারিত কমেন্টে