শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৫০
শিরোনাম
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক আব্দুল মালেক ওই এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লবসহ পুলিশের একটি দল পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মালেকের দোকানের পেছনে মহাসড়কসংলগ্ন আব্দুল জলিলের পুকুরের কচুরিপানার নিচে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মালেককে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৩৩ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি এবং ১২ বোতল ভদকা।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিস্তারিত কমেন্টে