শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৬:৪৬
শিরোনাম
নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলার পৃথক দুটি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই দক্ষিণপাড়া গ্রামের মো. রবি মোল্লা (৪২) এবং তাঁর স্ত্রী মোছা. রেশমা খাতুন (৩০)। রবি মোল্লা এই হত্যা মামলার ১ নম্বর এবং রেশমা খাতুন ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‍্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে একই উপজেলার ভাদুর বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে রবি মোল্লাকে গ্রেপ্তার করে র‍্যাবের অপর একটি দল।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনের পাকা সড়কে পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা লোহার রড, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে বারেককে পিটিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক (৫৩) বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে