বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৬:২১
শিরোনাম
● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর ● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি

রাঙামাটির বরকল উপজেলার নৌপথে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ ২০ বোতল কেডি-৫০ (KD-50) হুইস্কি জব্দ করেছে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবি। তবে জব্দ করা হুইস্কির সঙ্গে কোনো মালিককে পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছোট হরিণা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চে এ তল্লাশি চালানো হয়। বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর পদাতিকের নির্দেশনায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় লঞ্চটি থেকে ২০ বোতল ভারতীয় কেডি-৫০ হুইস্কি উদ্ধার করা হয়।

সীমান্তবর্তী বরকল উপজেলার নৌপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে বিজিবি। দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ পণ্য পরিবহন ও মাদক পাচার রোধে এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর পদাতিক বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে কিংবা নৌপথে কোনো ধরনের অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার বা চোরাচালানের সঙ্গে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, লঞ্চযাত্রী, নৌযানসংশ্লিষ্ট ব্যক্তি ও সীমান্ত দিয়ে যাতায়াতকারীদের কোনো প্রলোভনে পড়ে অবৈধ পণ্য বহন বা পরিবহনের সঙ্গে জড়িত হওয়া উচিত নয়। মাদক ও চোরাচালান ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বরকল ব্যাটালিয়ন ৪৫ বিজিবির অভিযান, নজরদারি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা হুইস্কির মালিকানা এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি

বিস্তারিত কমেন্টে