রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫০:০১

ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে আগুন, নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে আগুন, নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে ৩৩ কেভি লাইনে ত্রুটি (ফল্ট) দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

শনিবার (২৯ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই নাসিরনগরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগের নাসিরনগর জোনাল অফিস।

নাসিরনগর জোনাল অফিস সূত্রে জানা যায়, ৩৩ কেভি লাইনে ত্রুটি থাকায় বর্তমানে লাইন চেকিং এবং গ্রিডে প্রয়োজনীয় কারিগরি মেরামতের কাজ চলছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ করার পাশাপাশি কর্মীদের কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে নাসিরনগর জোনাল অফিস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে আগুন, নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিস্তারিত কমেন্টে