সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪১:৫৪
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা কলেজের ছাত্রাবাসে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩৪
শেয়ার: mail
ঢাকা কলেজের ছাত্রাবাসে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের ছাত্রাবাসগুলোতে (হল) সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বরাদ্দে শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনার নীতিমালা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। বিভাগ থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে সুপারিশ করা যোগ্য ও অসচ্ছল শিক্ষার্থীদের নাম বাদ দিয়ে রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অংকন চন্দ্র নামে এক শিক্ষার্থী জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটু দাস সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। চরম পারিবারিক ও আর্থিক সংকটের মধ্যে পড়াশোনার পাশাপাশি তিনি ফুডপ্যান্ডায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করছেন। তবে ২০২৬-২৭ সেশনের জন্য প্রকাশিত ছাত্রাবাসের সিট বরাদ্দের তালিকায় মিটুর নাম রাখা হয়নি।

একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ইংরেজি বিভাগ থেকে সাত কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। বিভাগ থেকেও সিটের জন্য আমার নাম সুপারিশ করা হয়েছিল। অথচ মেধা ও সুপারিশ উপেক্ষা করে এমন শিক্ষার্থীদেরও সিট দেওয়া হয়েছে, যারা তিনটি থেকে চারটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

এদিকে সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে উপস্থিতি, ফলাফল ও আর্থিক অবস্থা বিবেচনায় সিট বরাদ্দের কথা বলা হয়েছিল। তবে বাস্তবে বিভাগ থেকে ভাইভার মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। এতে সিট বরাদ্দের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’ তিনি আরও দাবি করেন, অসচ্ছল ও যোগ্য শিক্ষার্থীদের জন্য সুপারিশ করা হলেও তাদের সিট দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে ২০২৬-২৭ সেশনের জন্য ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে নতুন ১১০ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করে কলেজ প্রশাসন। বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক বিবেচনায় সিট বরাদ্দ দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঢাকা কলেজের ছাত্রাবাসে সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

বিস্তারিত কমেন্টে