বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৩:২৬
শিরোনাম
● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’

ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’ হয়েছে। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে তা শেষ হয়ে যায়। একই সাথে বাকি দিনগুলোর টিকিটও দ্রুত সংগ্রহ করার জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের মাঝেও এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।

এর আগে ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ ও দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে যায়। বিপরীতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানের পাহাড় গড়ে ২২৮ রানের বড় লিড নেয়। এরপর মাত্র ৫৭ রানের সহজ লক্ষ্য তাড়া করে ১ উইকেট হারিয়ে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেয় টাইগাররা।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ; অন্যদিকে ঘরের মাঠে পরাজয়ের ধাক্কা সামলে সিরিজ ড্র করাই এখন স্বাগতিক অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’

বিস্তারিত কমেন্টে