সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৯:২৭
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

কোলেস্টেরল নিয়ন্ত্রণে চিয়া বীজের চেয়েও উপকারী তুলসী বীজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩০
শেয়ার: mail
কোলেস্টেরল নিয়ন্ত্রণে চিয়া বীজের চেয়েও উপকারী তুলসী বীজ

রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যসচেতনদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তুলসী বীজ বা সবজা সিডস। ডায়েটারি ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট, ম্যাগনেশিয়াম ও উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর এই ক্ষুদ্র কালো বীজ হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকদের মতে, তুলসী বীজে থাকা উচ্চমাত্রার দ্রবণীয় ফাইবার পানিতে ভিজে জেলির মতো আকার ধারণ করে। এটি পরিপাকতন্ত্রে খাদ্য থেকে কোলেস্টেরল শোষণে বাধা দেয় এবং শরীর থেকে বাড়তি বাইল অ্যাসিড বের করে দিতে সাহায্য করে। এর পুষ্টিগুণ অনেক ক্ষেত্রে চিয়া বীজ ও ইসবগুলের চেয়েও অধিক কার্যকরী হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, শুধু তুলসী বীজের ওপর নির্ভর করে শরীরের অতিরিক্ত খারাপ কোলেস্টেরল পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। লিভারে উৎপন্ন কোলেস্টেরলের ওপর এগুলোর সরাসরি প্রভাব সীমিত। তাই কোনো একক ‘সুপারফুড’ হিসেবে না দেখে সামগ্রিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অংশ হিসেবে এটি গ্রহণ করা উচিত। তুলসী বীজ পানিতে ভিজিয়ে টক দই, ওটস বা স্মুদির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কোলেস্টেরল নিয়ন্ত্রণে চিয়া বীজের চেয়েও উপকারী তুলসী বীজ

বিস্তারিত কমেন্টে