রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৬:৫৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ডেঙ্গু প্রতিরোধে চাটমোহরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন স্প্রে

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে চাটমোহরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন স্প্রে

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, চাটমোহর বালিকা উচ্চ বিদ্যালয় এবং চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রশাসনের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, আর কে এম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌরসভার প্রকৌশলী রাফিউল বারী, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল এবং লাইসেন্স পরিদর্শক মো. বাকিবিল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে চাটমোহরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন স্প্রে

বিস্তারিত কমেন্টে