শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৩:৩০

ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০০
শেয়ার: mail
ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় নতুন নিয়ম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুরো ঢাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এলাকাভিত্তিক চলাচল ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ ব্যবস্থার আওতায় এক এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না এবং দিন ও সড়কভিত্তিক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হবে।

সম্প্রতি নগর ভবনে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর চালকদের বড় অংশই ট্রাফিক আইন ও শৃঙ্খলার তোয়াক্কা না করে উল্টোপথে চলাচল করায় নগরে যানজট ও বিশৃঙ্খলা তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রিকশাকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আওতায় আনার কাজ চলছে। কোনো অবস্থাতেই লাইসেন্সবিহীন রিকশা নগরীতে চলতে দেওয়া হবে না। কেরানীগঞ্জ বা ডেমরা থেকে রিকশা এনে নিউ মার্কেট বা অন্য এলাকায় চালানো যাবে না, এমনকি উত্তর ও দক্ষিণ সিটির রিকশাও নির্বিচারে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারবে না।

তিনি আরও জানান, নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং নির্দিষ্ট অঞ্চলে দিন নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আইন ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই এ নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রচলিত বিধিমালা সংশোধন করে স্থানীয় সরকারের অধীনে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের ব্যবস্থা করা হলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় নতুন নিয়ম

বিস্তারিত কমেন্টে