সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৬:২৪
শিরোনাম
● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

যশোরের শার্শায় অপহৃত এক কিশোরীকে অভিযোগ পাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে উদ্ধারসহ অপহরণকারী যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত অপহরণকারীর নাম নূর মোহাম্মাদ বাবু (২১)। তিনি শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরী অপহৃত হয়। এ ঘটনায় স্বজনরা শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পরই অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট সহায়তায় মাত্র তিন ঘণ্টার মধ্যে শার্শা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত নূর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে অপহৃত কিশোরীকে সশরীরে উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের টিম চটজলদি অভিযানে নেমে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে বুধবার (১২ আগস্ট) সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

বিস্তারিত কমেন্টে