বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০০:২৫
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

মেসির অবসর নিয়ে জল্পনায় মুখ খুললেন এএফএ সভাপতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
মেসির অবসর নিয়ে জল্পনায় মুখ খুললেন এএফএ সভাপতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করার সুযোগ নেই। তিনি বলেছেন, মেসির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র মেসিরই।

বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। তবে পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলের নেতৃত্ব দেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই তার সম্ভাব্য অবসর নিয়ে আলোচনা শুরু হয়।

স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লাউদিও তাপিয়া বলেন, “এটি পুরোপুরি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। ২০২২ সালের পরও কেউ নিশ্চিত ছিল না যে সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। তখনও সে বলেছিল, এক ম্যাচ করে এগোবে।”

তাপিয়া আরও বলেন, “আমরা হয়তো মেসির সর্বকালের সেরা সংস্করণ দেখিনি, কিন্তু বিশ্বকাপে তার অসাধারণ একটি সংস্করণ দেখেছি। তাকে ফুটবল উপভোগ করতে দিন। এরপর সে নিজেই ঠিক করবে, সামনে কী করবে।”

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮ গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তাপিয়া বলেন, “লিওর জন্য এটি ছিল অসাধারণ একটি বিশ্বকাপ। আমরা তার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমার কাছে পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল মেসি। সে ম্যাচের পর ম্যাচ রেকর্ড ভেঙেছে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।”

বিশ্বকাপের স্মৃতি প্রসঙ্গে এএফএ সভাপতি বলেন, “প্রতিটি ম্যাচের পর তার সঙ্গে যে আলিঙ্গনগুলো হয়েছে, সেগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি। মাঠের বাইরের সেই সম্পর্ক ও ভালোবাসা আমি সবসময় মনে রাখব।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মেসির অবসর নিয়ে জল্পনায় মুখ খুললেন এএফএ সভাপতি

বিস্তারিত কমেন্টে