মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৭:১৫
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

হোমনায় বিধবা নারীর জমি জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৪৮
শেয়ার: mail
হোমনায় বিধবা নারীর জমি জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কুমিল্লার হোমনায় এক বিধবা নারীর জমি জবরদখল, শারীরিক নির্যাতন ও জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হোমনা পৌর সুপার মার্কেটের ৩য় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জলি বেগম (৫৯)। সংবাদ সম্মেলনে তাঁর সাথে ছোট ছেলে মো. নূর-এ আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলি বেগম জানান, তাঁর স্বামী মৃত মোফাক্ষের আলী খান জীবিত থাকা অবস্থায় ১৯৯৯ সালে দানপত্র দলিল (নং ৩৫৫৮/৯৬) মূলে চান্দেরচর মৌজার ১১ শতক জমি তাঁকে রেজিস্ট্রি করে দেন। ওই জমিতে দোকানঘর নির্মাণ করে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন।

তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর প্রথম পক্ষের সন্তান নূর মোহাম্মদ জালিয়াতির মাধ্যমে জমিটি নিজের নামে রেকর্ড করিয়ে নেন। বিষয়টি জানতে পেরে ২০২১ সালে বিএস রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করা হয়। আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করলেও প্রতিপক্ষ তা অমান্য করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে জলি বেগম আরও অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নূর মোহাম্মদ এবং তাঁর সহযোগী জনতা ব্যাংক রামচন্দ্রপুর শাখার ম্যানেজার তফাজ্জল হোসেন (মিষ্টার) ও তাঁদের লোকজন পূর্বেও তাঁর ওপর হামলা চালিয়েছে। ২০১৯ সালে তাঁকে পিটিয়ে হাত ভেঙে দিলে তিনি থানায় মামলা করেন।

সর্বশেষ গত ১ আগস্ট সন্ধ্যায় চান্দেরচর চৌমুহনী বাজারে তাঁর দোকানঘরের সাইনবোর্ড ভেঙে ফেলা হয় এবং দোকানে তালা ঝুলিয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জলি বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হোমনায় বিধবা নারীর জমি জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে