বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৪৮:২৪
শিরোনাম
কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া

ইতিহাস গড়ে কেপ ভার্দের দায়িত্ব ছাড়লেন কোচ বুবিস্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
ইতিহাস গড়ে কেপ ভার্দের দায়িত্ব ছাড়লেন কোচ বুবিস্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দেকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলিয়ে ইতিহাস গড়া প্রধান কোচ পেদ্রো ব্রিতো জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। ফুটবল বিশ্বে ‘বুবিস্তা’ নামে সুপরিচিত এই সফল কোচ মরক্কোর শীর্ষ ক্লাব আরএস বারকানে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে মরক্কোর ক্লাব আরএস বারকানে নিশ্চিত করেছে, বুবিস্তার সঙ্গে তাদের পরবর্তী দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। তিউনিসিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া মইনে শাবানির স্থলাভিষিক্ত হলেন তিনি।

কেপ ভার্দে ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বুবিস্তার নিষ্ঠা, দূরদর্শিতা ও ফুটবলে অভাবনীয় অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণে সব সমীকরণ উল্টে দেয় আফ্রিকার কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে গোটা ফুটবল বিশ্বকে চমকে দেয়। ৪০ বছর বয়সী গোলরক্ষক ভো জিনিয়ার অসাধারণ নৈপুণ্যে স্পেনকে রুখে দিয়েছিল তারা।

পরবর্তীতে শক্তিশালী উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্ব (শেষ-৩২) নিশ্চিত করে কেপ ভার্দে। শেষ-৩২ পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। ওই ম্যাচে কেপ ভার্দের তরুণ ফুটবলার সিডনি লোপেস কাবরালের দর্শনীয় গোলটি বিশ্বকাপের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।

বুবিস্তার নতুন ঠিকানা আরএস বারকানে মরক্কোর অন্যতম শীর্ষ ও প্রভাবশালী ক্লাব, যারা ২০২৫ সালে আফ্রিকান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা সিএএফ কনফেডারেশন কাপ জিতেছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইতিহাস গড়ে কেপ ভার্দের দায়িত্ব ছাড়লেন কোচ বুবিস্তা

বিস্তারিত কমেন্টে