মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৬:১৬
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

পাবনায় অপহৃত মহিম চন্দ্র (এমসি) জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেবকে (১৫) কয়েক ঘণ্টার মধ্যেই সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সঙ্গে মুক্তিপণের দাবিতে অপহরণে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পাবনা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের এক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই পারিবারিক কারণে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইন্দ্রজিৎ। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ২৯ জুলাই পরিবারের পক্ষ থেকে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পরই স্বজনরা ইন্দ্রজিৎকে খুঁজে পেয়ে বাড়ি নিয়ে আসার পথে ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সদর থানার দিলালপুর বেলতলা রোডে একদল দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে তাকে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনাটি জানার পরপরই মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিলালপুর কফিলউদ্দিন পাড়ার আফনান আহম্মেদ আবির (২১), শালগাড়িয়ার নাজমুস সাদাত নাফি (১৯), আমিনপুরের সানজিদ হাসান সুপ্ত (১৯), দিলালপুরের রাকিব হোসেন (১৯) ও বিশাল শেখ সাদ (২২)।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রিতা রাণী দাস রায় বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করেছেন। ডিবি পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আকাশ (২৩) ও সাদ (২৪) সহ অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

বিস্তারিত কমেন্টে