মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০১:২৯
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

নিলামে রেকর্ড মূল্য: পেলে-মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস ইয়ামালের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
নিলামে রেকর্ড মূল্য: পেলে-মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস ইয়ামালের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল। তাঁর বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মাধ্যমে ফুটবল ট্রেডিং কার্ডের বাজারে কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির স্মারকের দামকেও ছাড়িয়ে গেছেন ১৭ বছর বয়সী এই তারকা।

গোল্ডিনের গ্লোবাল ফুটবল অকশনের দ্বিতীয় আসরে নিলামে ওঠে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি। কার্ডটি বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই ক্রীড়া সংগ্রাহকদের আগ্রহের তুঙ্গে ছিল।

একই নিলামে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার ডলারে। অন্যদিকে ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের লিওনেল মেসির একটি বিরল কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ ডলারে। ফলে ইয়ামালের কার্ডটি পেলের চেয়ে প্রায় ১ লাখ ডলার এবং মেসির কার্ডের চেয়ে প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলার বেশি দামে বিক্রি হয়।

শুধু এই কার্ডই নয়, একই নিলামে ইয়ামালের আরও দুটি স্মারক রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। মাত্র ১০টি কপি থাকা ‘গোল্ড কাবুম’ রুকি কার্ডের ৮ নম্বর কপিটি বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত ও তাঁর নিজের স্বাক্ষর করা বার্সেলোনার একটি জার্সির দাম উঠেছে ১ লাখ ৫২ হাজার ৫০০ ডলার। সব মিলিয়ে এই তিনটি স্মারক থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ ডলারে।

এ নিলামে ফুটবলের অন্যান্য ঐতিহাসিক স্মারকও নজর কেড়েছে। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৭৭ সালের ডিস্ক রুকি কার্ড বিক্রি হয় ১ লাখ ৩ হাজার ৭০০ ডলারে এবং তাঁর একটি ‘ব্ল্যাক কাবুম’ কার্ডের দাম উঠে ৯১ হাজার ৫০০ ডলার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা ক্যাভান সুলিভানের একটি অটোগ্রাফ প্যাচ কার্ড ৯০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নিলামে রেকর্ড মূল্য: পেলে-মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস ইয়ামালের

বিস্তারিত কমেন্টে