রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪২:২৪

নেইমারের আজ নিজেকে উজাড় করে দেওয়ার দিন, খেলা দেখবেন যেভাবে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
নেইমারের আজ নিজেকে উজাড় করে দেওয়ার দিন, খেলা দেখবেন যেভাবে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপে হতাশাজনক অভিযানের পর আবারও ক্লাব ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ব্রাসিলেইরাও সিরি এ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সকে আতিথ্য দেবে সান্তোস। অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই নেইমারদের সামনে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপ অধ্যায় শেষ করে আবারও ক্লাব ফুটবলে মনোযোগ দিয়েছেন নেইমার। দীর্ঘ বিরতির পর নিজ ক্লাব সান্তোসের অনুশীলনেও ফিরেছেন তিনি।

গত ১৮ জুলাই সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরলেও প্রথম দিন মাঠে অনুশীলন করেননি নেইমার। জিমে ফিটনেস ট্রেনিং এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতি শুরু করেন তিনি। পরে শুক্রবার (২৪ জুলাই) পুরোদমে অনুশীলনে অংশ নেন। ফলে এই ম্যাচে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা জোরালো।

সান্তোসের হয়ে সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তার দল। এরপর বোটাফোগোর কাছেও ২-১ গোলে পরাজিত হয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে সান্তোস। এমন পরিস্থিতিতে নেইমারের প্রত্যাবর্তন ক্লাবটির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এ কারণে ম্যাচটি নিয়ে বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে ম্যাচটি দেখতে বাংলাদেশি দর্শকদের নির্ভর করতে হবে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপর।

দক্ষিণ আমেরিকান ও ব্রাজিলিয়ান লিগের আন্তর্জাতিক সম্প্রচারস্বত্বধারী প্ল্যাটফর্ম Fanatiz। বাংলাদেশি দর্শকরা Fanatiz অ্যাপ অথবা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে উচ্চমানের সম্প্রচারে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নেইমারের আজ নিজেকে উজাড় করে দেওয়ার দিন, খেলা দেখবেন যেভাবে

বিস্তারিত কমেন্টে