মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৩:৪২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি কলেজে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর উদ্যোগে এ সেবার আয়োজন করা হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলা চিকিৎসা ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন ঢাকা ও বগুড়ার গাক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়।

গাকের অতিরিক্ত পরিচালক মাহবুব আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেছে গাক। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বগুড়ায় অবস্থিত গাক চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হবে। ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জে চক্ষু চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে সংস্থাটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, গাকের অতিরিক্ত পরিচালক মাহবুব আলমসহ অন্যান্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

বিস্তারিত কমেন্টে