সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২২:০৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ভয়াবহ বিদ্যুৎ সংকট: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
ভয়াবহ বিদ্যুৎ সংকট: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনে-রাতে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।

স্থানীয়দের অভিযোগ, দিনে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে দোকানপাট, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা থাকলেও নিয়মিত বিদ্যুৎ না থাকায় সন্তানরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেকেই মোমবাতি বা চার্জলাইটের আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ভয়াবহ বিদ্যুৎ সংকট চললেও বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একজন ভুক্তভোগী বলেন, “আমরা নিয়মিত বিদ্যুৎ বিল দিচ্ছি, কিন্তু প্রয়োজনের সময় বিদ্যুৎ পাচ্ছি না। দিনের পর দিন এই ভোগান্তি চললেও আমাদের সমস্যার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না।”

একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, “বিদ্যুৎ না থাকায় সন্তানরা ঠিকমতো পড়তে পারছে না। সামনে পরীক্ষা, কিন্তু এমন পরিস্থিতিতে ভালো ফলাফলের আশা করা কঠিন।”

স্থানীয়দের দাবি, নাসিরনগরের বিদ্যুৎ সংকটের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভয়াবহ বিদ্যুৎ সংকট: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিক্ষার্থীদের পড়াশোনা

বিস্তারিত কমেন্টে