বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৬:০০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

সর্বশেষ সাক্ষাতে জিতেছিল জাপান, আজ কি পারবে ব্রাজিল?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
সর্বশেষ সাক্ষাতে জিতেছিল জাপান, আজ কি পারবে ব্রাজিল?

বিশ্ব ফুটবলের দুই ভিন্ন ধারার দল ব্রাজিল ও জাপান আবারও মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বে। ইতিহাস ও পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে থাকলেও সর্বশেষ সাক্ষাতের তিক্ত স্মৃতি ভুলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে দুই দল। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ জাপান। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১টিতে জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের জয় মাত্র একবার। তবে সেই একমাত্র জয়ই এসেছে সর্বশেষ সাক্ষাতে। গত বছরের অক্টোবরে প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় জাপান। সেই হার এখনও ব্রাজিলের জন্য কষ্টের স্মৃতি।

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখাও ছিল ব্রাজিলের দখলে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে রোনালদোর জোড়া গোলসহ ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল সেলেসাওরা।

যদিও ইতিহাস ব্রাজিলের পক্ষে, তবু সাম্প্রতিক বছরগুলোতে জাপান নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ্বাসী সামুরাই ব্লুরা এবারও চমক দেখাতে প্রস্তুত।

অন্যদিকে, জাপানের বিপক্ষে ব্যক্তিগতভাবে উজ্জ্বল রেকর্ড রয়েছে ব্রাজিলের তারকাদের। বিশেষ করে নেইমার এই প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ৯ গোল করেছেন।

ইতিহাস ব্রাজিলের পাশে থাকলেও শেষ সাক্ষাতের অভিজ্ঞতা বলে দিচ্ছে—হিউস্টনের এই লড়াইয়ে অতীত নয়, মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে উঠবে কোয়ার্টার ফাইনালে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

সর্বশেষ সাক্ষাতে জিতেছিল জাপান, আজ কি পারবে ব্রাজিল?

বিস্তারিত কমেন্টে